গোয়াইনঘাট সদর ইউনিয়নে বিনামূল্যে প্রতিবন্ধী কার্ড বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

গোয়াইনঘাট সদর ইউনিয়নে বিনামূল্যে প্রতিবন্ধী কার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ১০:০৭:০২ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সদর ইউনিয়নে বিনামূল্যে প্রতিবন্ধী কার্ড বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট সদর ইউনিয়নে সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত  শারীরিক  প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জুন  দুপুরে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান গোলাম  রব্বানী সুমন  উপস্থিত থেকে ১০০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।

শারীরিক প্রতিবন্ধী নতুন কার্ড দারীরা  প্রথমেই একসাথে জনপ্রতি একেকজন  ১০,২০০ টাকা ও পরবর্তীতে প্রতি মাসে ৮৫০ টাকা করে পাবেন আজীবন। চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন সমাজের অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষকে প্রতিবন্ধী কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সহিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা / বাদশা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক