সিলেটে ভারি বৃষ্টিপাতার পূর্বাভাস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সিলেটে ভারি বৃষ্টিপাতার পূর্বাভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ১১:২৯:১৪ পূর্বাহ্ন

সিলেটে ভারি বৃষ্টিপাতার পূর্বাভাস

ছবি: সংগৃহীত


সিলেটে আজ (বৃহস্পতিবার) সারাদিন বৃষ্টি ঝরেছে। কখনো অঝর ধারায়, কখনোবা থেমে থেমে। এদিকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া গেছে, এতে আবারও চোখ রাঙাচ্ছে বন্যার শঙ্কা। শুধু সিলেট অঞ্চলই নয়, ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি ঝরছে বিরামহীন।

বুধবার মধ্যরাত থেকেই সিলেট অঞ্চলে এ দফার বৃষ্টিপাত শুরু হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সামান্য বিরতি দিয়ে বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকে।

সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ১০৫ মিলিমিটার। আবার ৯টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৮১ মিলিমিটার। আর ১২টা থেকে ৩টা পর্যন্ত ১১ মিলিমিটার।

বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বৃষ্টি না ঝরলেও আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে কিন্তু স্বস্তির কোনো সুযোগ নেই। শুধু আগামী ২৪ ঘন্টাই নয়, বরং ৭২ ঘন্টা পর্যন্ত সিলেট এবং ময়মনসিং বিভাগের অধিকাংশ স্থানে ভারি বর্ষণের আভাস দেয়া হয়েছে।

এদিকে একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতেও অবিরাম বর্ষণের আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক