ছবি: নিজস্ব
সিলেটে ৭ বস্তা চিনি ছিনতাইকালে ৫ জন সহ দুই চিনি চোরাকারবারি কে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার সিলেট কোম্পানীগঞ্জ সড়কের পাশে অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে সিলেট নগরীতে আসছিলেন। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাই করতে যান। চিনি ছিনতাইকালে বিমানবন্দর থানাধীন টহল পুলিশ পাঁচজনকে আটক করে।
আটককৃতরা হলেন- রাজু, ফাহাদ, খুরশেদ, জুয়েল, লিটন। তারা সবাই সিলেট নগরীর বাসিন্দা।
এছাড়াও ভারতীয় চিনি চোরাকারবারি দুই জনকে আটক করা হয়েছে। আটককৃত দুই জন চোরাকারবারি হলেন - লায়েক(১৯) ও রাসেল(১৮)।
জান যায়, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।
তিনি বলেন, চিনি ছিনতাইকালে তাদেরকে আটক করেছে আমাদের টহল পুলিশ। আটককৃতরা বর্তমানে থানা হাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
এস এইচ টি/




