সিলেটে আবারও বন্যার শঙ্কা, দ্রুত গতিতে বাড়ছে পানি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সিলেটে আবারও বন্যার শঙ্কা, দ্রুত গতিতে বাড়ছে পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৮:৪০:১৫ পূর্বাহ্ন

সিলেটে আবারও বন্যার শঙ্কা, দ্রুত গতিতে বাড়ছে পানি

ছবি: নিজস্ব


বৃষ্টি ঝরছে। কখনো থেমে থেমে, কখনোবা টানা। শুধু সিলেটেই নয়, উজানে ভারতের চেরাপুঞ্জিতেও চলছে অবিরাম বরিষণ।

এ অবস্থায় বরাবর যা হয়, এবারও সেই শঙ্কায় কাঁপছেন সিলেটবাসী। বিশেষ করে, মওসুমের প্রথম বন্যার ধকল গেছে যাদের উপর দিয়ে তারা আসন্ন দুর্যোগ মোকাবেলায় মোটামুটি প্রস্তুতি নিতে শুরু করেছেন।

সিলেট প্রায়ই বন্যায় ভাসে। সেজন্য অবশ্য প্রধানত দায়ী ভারতের পাহাড় থেকে নেমে ঢল। সেই ঢলে ভেসে যায় কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট কানাইঘাট জকিগঞ্জ জৈন্তাপুর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের নিম্নাঞ্চলগুলো। সপ্তাহ দু’য়েক আগেও তাই ঘটেছে।

তার ধকল সামলে উঠতে না উঠতে আবারও বিরূপ প্রকৃতি। আষাঢ় শ্রাবণের আগে, এই জ্যৈষ্ঠ মাসেই আরেকবার বন্যার ভয়াল আক্রোশে পড়ার শঙ্কায় সিলেট জেলার উল্লিখিত উপজেলাগুলোর অধিবাসীরা। বৃষ্টি হচ্ছে সিলেটে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টি ঝরেছে প্রায় দু’শো মিলিমিটার। তবে আরও আতঙ্কের ব্যাপার, পরবর্তী ৭২ ঘন্টাজুড়েও এ অঞ্চলে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আর উজানের অবস্থা আরও খারাপ। বিশেষ করে কেবল অতিবৃষ্টির জন্য দুনিয়াজুড়ে পরিচিতি পাওয়া ভারতের চেরাপুঞ্জিতে চলছে অবিরাম বরিষণ। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য মতে,গত বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চেরাপুঞ্জিতে বৃষ্টি ঝরেছে ৩৪৯ মি.মি। বৃষ্টি হচ্ছে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের অন্যান্য রাজ্যেও।

এদিকে সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার কয়েকটি পয়েন্টে পানি হ্রাস পেলেও অধিকাংশ পয়েন্টে বাড়ছে বেশ দ্রুত গতিতে। সবমিলিয়ে সিলেটে বন্যা ফের ‘আসি’ ‘আসি’ করছে।

এমন পরিস্থিতিতে সিলেটের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। 

এর আগে ২৯ মে শুরু হওয়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ৫৫১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, এবারও সেগুলো প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক