চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ে নিয়ে এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ে নিয়ে এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৯:৫৯:১৬ পূর্বাহ্ন

চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ে নিয়ে এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ে নিয়ে প্রাণ কোম্পানীর এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জুন রাতে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ জনসহ ৭ জনকে আসামী করে চুনারুঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই নারী শ্রমিক।

এর আগে ৮ জুন রাতে মামুনুর রশিদ মামুন নামে এক ইউপি সদস্য তার স্বামীর বিরোধ মীমাংসা করে দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে রঘুনন্দন পাহাড়ে নিয়ে যায়। এর পর ৭ জন মিলে তাকে গণধর্ষণ করে।

মামলার আসামীরা হলেন, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের লক্ষীপ্রসাদ গ্রামের ৫ ওয়ার্ডের  ইউপি সদস্য মামুনুর রশীদ মামুন (৪০), একই এলাকার মোঃ আজির উদ্দিনের ছেলে মোঃ আব্দুস শুকুর (৩৩), আলীম উদ্দিন (৩০), সোলায়মান মিয়ার ছেলে মোঃ রুবেল (৩০)সহ অজ্ঞাত আরো ৩ জন।

অভিযোগ  সূত্র জানায়, সম্প্রতি সিলেটের কানাইঘাট উপজেলার কাপ্তানপুর গ্রামের ৩ সন্তানের জননী (৩২) এর  সঙ্গে পারিবারিক কলহের জেরে তার  স্বামীর সাথে মনমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে ওই নারীর স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে নিরুপায় গত ৮ জুন জীবিকা নির্বাহের জন্য শায়েস্তাগঞ্জ অলিপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণের বিস্কুট কোম্পানিতে চাকরি নেন ওই নারী। ওই দিন ডিউটি শেষে রাত সাড়ে ৮টায় স্বামীর বাড়ির এলাকার পরিচিত নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মামুনুর রশীদের সঙ্গে তার দেখা হয়। 

এ সময় মামুনুর রশীদ ওই নারীর বিরোধ মীমাংসা করে দেয়ার কথা বলে চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে নিয়ে যায়। এর পর তার নেতৃত্বে ৭ জন মিলে রাতভর পালাক্রমে ওই নারীকে গণধর্ষণ করে। পরে ওই নারী  অসুস্থ হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে তিনি চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ওই নারী বলেন, ‘আমার দ্বিতীয় স্বামীর সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।  আমার ৩ সন্তান নিয়ে আমি আমার পিত্রালয়ে অবস্থান করছিলাম। আমার অসহায় পিতামাতা আমাদের ভরণ পোষণ করতে না পারায় আমি চাকুরীর সন্ধানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আসি। অলিপুরে মামুন মেম্বারের সাথে আমার দেখা হয়। কিন্তু সে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে তার বন্ধুদের নিয়ে রাতভর নির্যাতন করে। আমি এর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই’।

অভিযুক্ত ইউপি সদস্য মামুনুর রশিদ  বলেন, মামলা সম্পর্কে তিনি পুলিশের মাধ্যমে শুনেছেন কিন্তু তিনি ঘটনায় জড়িত নয় এবং ওই নারীকে ছিনেন না।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে  জড়িতদের গ্রেপ্তার করা হবে’।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ