ঈদের শেষ মুহূর্তে বেড়েছে কামারদের ব্যস্ততা, টুং-টাং শব্দে মুখরিত গোলাপগঞ্জ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ঈদের শেষ মুহূর্তে বেড়েছে কামারদের ব্যস্ততা, টুং-টাং শব্দে মুখরিত গোলাপগঞ্জ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৩:৪৩:৫৪ পূর্বাহ্ন

ঈদের শেষ মুহূর্তে বেড়েছে কামারদের ব্যস্ততা, টুং-টাং শব্দে মুখরিত গোলাপগঞ্জ

ছবি: নিজস্ব


কোরবানির ঈদের আর মাত্র বাকি দুই দিন। ঈদ সামনে রেখে লোহার আগুনের তাপে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কামারপাড়া এখন টুং-টাং শব্দে মুখরিত।

লোহাকে উত্তপ্ত আগুনে পুড়ে লাল করে হাতুড়ি দিয়ে পিটিয়ে নানা শৈল্পিক রূপ দিচ্ছেন কামার শিল্পীরা। কোরবানি পশুর মাংস কাটায় ব্যবহৃত দা, ছুরি, চাপাতি, বটিসহ নানা সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে তারা। কেউ কেউ কাটাচ্ছেন নির্ঘুম রাত। সবমিলিয়ে কামার পল্লীতে এখন কর্মচাঞ্চল্য বিরাজ করছে।

গোলাপগঞ্জ উপজেলার বাজার, উত্তর বাজার, ঢাকাদক্ষিন বাজার, হেতিমগঞ্জ বাজার সহ কয়েকটি বাজার কামার এর দোকান ঘুরে দেখা যায়, কোরবানি পশু জবাইয়ের বিভিন্ন রকম সরঞ্জামে সেজেছে দোকানগুলো। কঠিন খাটুনির মাধ্যমে জিনিসপত্র তৈরিতে একটানা কাজ করে যাচ্ছেন কামাররা। প্রতিটি দোকানে ৩-৪ জন কামার কাজ করছেন।

মূল কারিগর আগুনের চুলায় লোহা গরমে ব্যস্ত। অন্যান্য সহযোগীদের কেউ লোহাকে পিটিয়ে আকৃতি পরিবর্তন করছেন, কেউ রেত দিয়ে ধারালো করছেন। আবার কেউবা মূল কারিগরের সাথে সমানতালে হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছেন।

শুধু নতুন জিনিসপত্র তৈরি নয় পুরাতন দা, ছুরি, বটিও শাঁন দিচ্ছেন কামাররা। এরইমধ্যে কেউ আসছেন পশু জবাইয়ের নতুন চুরি বানাতে, কেউ পুরাতন সরঞ্জাম নিয়ে হাজির হয়েছেন শাঁন দিবে বলে। তবে নতুন কাজের চেয়ে পুরাতন কাজই বেশি বলে জানান কামাররা।

গোলাপগঞ্জ উত্তর বাজার এর দ্বিলিপ মালাকার বলেন, এ কাজ খুবই পরিশ্রমের। প্রতিটি ছুরি বানাতে প্রায় ২ ঘন্টা সময় লাগে। লোহা ভেদে দাম নির্ধারণ করা হয়। সবচেয়ে বেশি দামের ছুরি স্প্রিং লোহা দিয়ে তৈরি হচ্ছে। লোহার খন্ডকে আগুনে গরম করে পানিতে ঠান্ডা করা হয়। এরপর হাতুড়ি পেটা শুরু। নির্দিষ্ট বা কাঙ্খিত আকারে না আসা পর্যন্ত লোহাকে পেটাতে হয়। তারপর আবার রেত দিয়ে ঘষামাজার কাজ, সর্বশেষ নোনাজলে ডুবিয়ে প্রস্তুত হয় দা, বটি কিংবা ছুরি।

তিনি আরো বলেন, বছরের এই মৌসুমে আমাদের ব্যবসার সময়। সারা বছর তেমন কোন কাজ থাকে না। কোরবানি ঈদ আসলে আমরা ঈদের আনন্দ পাই। একটু বেশি পয়সা আয় হয় বলে পরিবার নিয়ে সুখে থাকি। ভালো সময় কাটে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক