ফাইল ছবি
জৈন্তাপুরে বিদ্যুতায়ীত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যাক্তির নাম ফাহাদ আহমেদ (৩৫)। সে উপজেলার কুড়গ্রামের জামাল মিয়ার পুত্র। ফিসারী ব্যবসার পাশাপাশি নিহত ফাহাদ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ডিপ টিউবওয়েল ফিটিং এর কাজ করতো।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফাহাদ উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কাটাগাঙ নামক স্হানে একটি ফিসারী ভাড়া নিয়ে মাছের চাষ করতো।
শুক্রবার মধ্যরাতে কোন এক সময় ফিসারীর পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে খুঁটিতে উঠলে সেখানে বিদ্যুতায়ীত হয়ে পানিতে পড়ে যায়।
পুলিশ আরো জানায়, শুক্রবার দুপুর ২:০০ ঘটিকায় তার মরদেহ ফিসারীর পানিতে ভাঁসতে দেখে জৈনিক ব্যাক্তি ৯৯৯ ফোন দেয়। পুলিশ পরে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী পিডিবি সজল চাকলাদার বলেন, খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তিনি জানান নিহত ব্যাক্তি অনুমোদনহীনভাবে ৪৪০ ভোল্টের লাইন থেকে পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শর্ট লেগে মৃত্যু বরণ করেছেন। বিষয়টি অতি দুঃখজনক।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি জানান সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের পর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এস এইচ টি/




