বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৬:৫৯:১৬ পূর্বাহ্ন

বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

ছবি : নিজস্ব


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদের জন্য দেশে বা বিদেশে চাকরির কোনো অভাব নেই।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৫টায় সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। যার ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল জুনাইদ ও স্বাগত বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদ নেওয়াজ।

ইন্সট্রাক্টর মো. জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বিএমইটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইয়াং হো জুন, ডিরেক্টর ইয়াং শি কিং, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন আহমেদ আল মাহফুজ ও আলোচনা শেষে প্রধান অতিথি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক