নওয়াগাঁও গ্রামের বিত্তবানদের সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

নওয়াগাঁও গ্রামের বিত্তবানদের সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৭:৫৬:৩৮ পূর্বাহ্ন

নওয়াগাঁও গ্রামের বিত্তবানদের সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের  বিত্তবানদের সহযোগিতায় ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৪ জুন বাদ আছর নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘ ২৬ বছরের ধারাবাহিকতায় নওয়াগাঁও গ্রামের অসহায় হত দরিদ্র শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী  বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,মুরব্বি মনোহর আলী, মাস্টার আব্দুল জব্বার,মাস্টার সিরাজ উদ্দিন,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক,ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সজীব প্রমুখ।

আব্দুল হাকিম চৌধুরী বলেন, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে গ্রামের অসহায় দরিদ্র মানুষকে গ্রামের সকল মুরুব্বিয়ানদের পরামর্শে গ্রামের বিত্তবানদের আর্থিক সহযোগিতায় দুই ঈদে এসব সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়। দীর্ঘ ২৬ বছরের ধারাবাহিকতায় এবারো ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ঈদের দিন গ্রামের দরিদ্র পরিবারগুলো যাতে গ্রামের বিত্তবানদের মত ঈদ আনন্দ উদযাপন করে সকালে মসজিদে নামাজে আসতে পারে, গ্রামের পক্ষ থেকে ২৬ বছর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও গ্রামের পক্ষ থেকে ৪১ জন পবিত্র কোরআনে হাফেজ-কে তালিকা করে ঈদ উপহার হিসেবে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / বাদশা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক