বিয়ানীবাজার উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিয়ানীবাজার উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৮:২৬:৪৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজার উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত

ছবি : নিজস্ব


সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ইনান ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সোস্যাল মিডিয়ার বরাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃংখলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।

সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিয়ানীবাজারে ছাত্রলীগের দুটি ইউনিটের কমিটি বাতিল করা হয়েছে। বিলুপ্ত হওয়া দুটি ইউনিট হচ্ছে- বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা।

তবে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায় বিজ্ঞপ্তিতে উল্লেখ করলেও গত ৮ জুন বিয়ানীবাজারে ৪'শ বস্তা চিনি লুটপাটের ঘটনায় উপজেলা ও পৌর ছাত্রলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সম্পৃক্ততা, ছবি ও মোবাইল ফোনের কল রেকর্ড ভাইরালের কারণেই মূলত কমিটি দুটো বিলুপ্ত করেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এর আগে গত ১১ মার্চ বিয়ানীবাজার উপজেলা, বিয়ানীবাজার সরকারি কলেজ ও বিয়ানীবাজার পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় সিলেট জেলা ছাত্রলীগ।

জৈন্তাবার্তা/ শহিদুল / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক