অর্থের অভাবে আহত শাবির ছাত্র শায়েকের চিকিৎসা ব্যাহত হচ্ছে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

অর্থের অভাবে আহত শাবির ছাত্র শায়েকের চিকিৎসা ব্যাহত হচ্ছে

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৯:০৯:৪১ পূর্বাহ্ন

অর্থের অভাবে আহত শাবির ছাত্র শায়েকের চিকিৎসা ব্যাহত হচ্ছে

ছবি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবি ছাত্র মো. শায়েক বিন মনোয়ার


অর্থের অভাবে সিএনজি অটোর ধাক্কায় আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) মেধাবী ছাত্র মো. শায়েক বিন মনোয়ারের চিকিৎসা ব্যাহত হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র মো. শায়েক বিন মনোয়ার গত ৩১ মে বাসা থেকে বাইসাইকেলে বের হয়ে বিশ^বিদ্যালয়ের পাশে সুরমা গেইটের সামনে আসলে একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা মেরে ফেলে চলে যায়।

অজ্ঞান অবস্থায় শায়েককে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় তার ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু প্রায় ৮দিনেও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জুন গভীর রাতে তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়। এখন সে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তার আম্মা জানান, শায়েক এখনো কাউকে চিনতে পারছে না, প্রলাপ বকছে। শায়েকের আম্মা তার চিকিৎসার ব্যয়ভার নিয়ে খুব চিন্তিত আছেন। কারণ সিলেট থেকে ঢাকায় পাঠানো পর্যন্ত চিকিৎসাসহ সকল ব্যয় শায়েকের সহপাঠী ও শুভাকাঙ্খীরা পরিশোধ করেছেন। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। স্কুলে থাকা অবস্থায়ই শায়েক পিতৃহীন হন। তিনি নিজে টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ মেটাচ্ছিলেন। শাবিতে ভর্তি হবার পর শায়েক তার মা ও একমাত্র ছোট ভাইকে সিলেট নিয়ে আসেন। এখানে টিউশনি করে নিজের পড়ালেখাসহ সংসার চালাচ্ছিলেন। দুর্ঘটনার কারণে শায়েকের আয়ের পথ বন্ধ হয়ে যায়। এখন চিকিৎসার এই বিশাল ব্যয়ভার মেটানো দূরের কথা নিজেদের স্বাভাবিক জীবনধারণও দায় হয়ে দাঁড়িয়েছে।

শায়েককে সহযোগিতা করতে আগ্রহীদেরকে সরাসরি তার মায়ের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। তার মায়ের ফোন ও বিকাশ নাম্বার একই। শায়েকের মাতার ফোন নং (পার্সোনাল ০১৩১৬৮৮৪০৭১)

জৈন্তাবার্তা/মিসবাহ/মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক