সিলেটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সিলেটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৯:৪৩:০৪ পূর্বাহ্ন

সিলেটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

ছবি: সংগৃহীত


‘শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় সিলেটেও বুধবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের (আকবেট) উদ্যোগে গৃহস্থালী কাজে নিয়োজিত শিশুদের নিয়ে সমাবেশ, মানববন্ধন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

নগরীর হাউজিং এস্টেট এলাকায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, শিশুশ্রম একটা অপরাধ সেটা সবাইকে বোঝাতেই হবে, অনুধাবন করতে হবে। সব অপরাধ শাস্তি দিয়ে কমানো যায় না। কিছু বিষয় নিজের বিবেক দিয়ে বিবেচনা দিয়ে ঠিক করতে হয়। শিশুশ্রম শুধু আইন প্রয়োগ করে বন্ধ করা যাবে না। শিশুশ্রম বন্ধে সচেতনতা-মানবিক বোধ প্রয়োজন।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেটের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. কাউছার আলী মীর। আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক অর্ণব মজুমদার, সহকারী পরিচালক ফাহমিদা তানিয়া, প্রজেক্ট কো-অর্ডিনেটর তানজিনা মুক্তা, কমিউনিটি টিচার লক্ষী পাল, ঝর্ণা বেগম, আব্দুস সালাম, বেদে পল্লীর শিক্ষক বিশ্বজিত শীল প্রমুখ। মানববন্ধনে আকবেটের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, বিভিন্ন এনজিও-এর প্রতিনিধিসহ সুশীলসমাজের প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ১৭ লক্ষ শিশু নানারকম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে। বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে দেশ থেকে শিশুশ্রম নির্মূলের লক্ষ্যে একটি বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। আকবেট ২০১৩ সাল থেকে শিশুশ্রম নির্মূলের উদ্দেশ্যে গণসচেতনতা তৈরি, পলিসি এডভোকেসি এর পাশাপাশি শ্রমজীবী শিশুদের শিক্ষা নিশ্চিত, পুনর্বাসন ও তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে নিরলসভাবে কাজ করছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক