বন্যার্তদের পাশে এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বন্যার্তদের পাশে এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ১১:০৯:২৮ পূর্বাহ্ন

বন্যার্তদের পাশে এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট

ছবি : নিজস্ব


আসন্ন পবিত্র ঈদ-ঊল-আযহা ও বন্যা কবলিত ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অসহায় জনগনের পাশে দাড়িয়েছে এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ সিলেট।

বৃহস্পতি ( ১৩ জুন ) বেলা সাড়ে ১১ টায় ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নস্হ এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গণে পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় উপকারভোগী সুবিধা বঞ্চিত ৫৪১ টি পরিবারের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করে এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ সিলেট।

এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট  এর প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও এসওএস সামাজিক কেন্দ্র সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ তানবীর আহমদের পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ্ বদরুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর প্রোগ্রাম অফিসার  অঞ্জন চন্দ্র দাস,থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, সহকারী শিক্ষক  আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট উপকারভোগীরা ।

এ সময় দয়ামীর ইউনিয়ন এর দয়ামীর, মিরারগাঁও, আতাউল্লাহ , চক আতাউল্লা, ওসমানপুর ইউনিয়নের থানাগাঁও , কোনাবন, নিয়ামতপুর, ইছামতি, আটগাঁও, কাজিরগাঁও  এলাকায় এবং বালাগঞ্জ উপজেলার বোয়ালজোড় ইউনিয়নের বাণীগাঁও, সোনাপুর, মোহাম্মদপুর, বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজনগর  এলাকায় উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক