ফাইল ছবি
জননেতা হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়া বদরউদ্দিন আহমদ কামরানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। করোনাভাইরাস সংক্রমণে ২০২০ সালের ১৫ জুন ভোরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বদর উদ্দিন আহমেদ কামরান ১৯৫১ সালের ১ জানুয়ারি সিলেট নগরীর ছড়ারপার মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বশির উদ্দিন আহমেদ। মাতার নাম নুরুননেসা বেগম। তিনি দুর্গা কুমার পাঠশালায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি ১৯৭১ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এরপর তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য মুরারিচঁাদ কলেজে ভর্তি হন এবং ১৯৭৩ সালে পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৬ সালে তিনি মদন মোহন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৩ সালে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়েছিলেন।
তিনি সিলেট পৌরসভার কনিষ্ঠ কমিশনার হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বদর উদ্দিন কামরান সিলেট পৌরসভায় কমিশনার হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে তিনি সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ২০০২ সালে সিলেট সিটি করপোরেশনে উন্নীত হলে তিনি হন ভারপ্রাপ্ত মেয়র হন।
২০০৩ সালের মার্চ মাসে মুহাম্মদ আবদুল হককে পরাজিত করে তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হন। ২০০৮ সালে কারাবন্দি অবস্থায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন এবং প্রায় ৮৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন। বদর উদ্দিন আহমেদ কামরান দুই পুত্র এবং এক কন্যার জনক।
সিলেটে স্মরণসভা আজ: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে আজ শনিবার সন্ধ্যা ৭টায় আমান উল্লাহ কনভেনশন হলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এস এইচ টি/




