গাজায় ইসরায়েলের হামলা জোরদার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের হামলা জোরদার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের হামলা জোরদার

ছবি: সংগৃহীত


গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন মধ্যস্থতাকারীরা। কিন্তু যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধ বন্ধের দিকে অগ্রসর না হয়ে বরং হামলা জোরদার করেছে ইসরায়েল। আলজাজিরা শুক্রবার এ তথ্য জানিয়েছে। 

গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফা শহরে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেনাদের মোকাবেলায় রাস্তায় নেমেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। রাফার পশ্চিমে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া গাজা সিটির উত্তরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ওই হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত তিন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৯ হাজার ১৮৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে তারা। সেই সঙ্গে গাজায় অবৈধ বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৫৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে পঁাচ হাজার ২০০ জনেরও বেশি। 

এমন পরিস্থিতিতে কিছুদিন আগেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে তিন ধাপের একটি প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি জাতিসংঘেও পাস হয়েছে। কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 

বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবে বিভিন্ন শর্ত দিচ্ছে ইসরায়েল ও হামাস। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে হামাস উৎখাতে বদ্ধপরিকর। অন্যদিকে হামাস স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি করেছে। দুই পক্ষের দাবির কারণে জটিল হয়ে পড়েছে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি। 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালালে প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়। এর পরই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৮৫ হাজারেরও বেশি মানুষ। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার