চুনারুঘাটের সাতছড়ি ত্রিপুরা পল্লীর টিলায় ধস, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

চুনারুঘাটের সাতছড়ি ত্রিপুরা পল্লীর টিলায় ধস, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ১২:৫৪:০৮ অপরাহ্ন

চুনারুঘাটের সাতছড়ি ত্রিপুরা পল্লীর টিলায় ধস, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক

ছবি: নিজস্ব


টানা বর্ষণ ও উজানের ঢলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অবস্থিত ত্রিপুরা পল্লীর টিলা ধসে পড়েছে। এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার বাসিন্দারা। 

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি উদ্যানের বিভিন্ন ছড়া থেকে বালু তোলার ফলে ভারি বর্ষণ শুরু হলেই টিলায় ধস দেখা দেয়। এতে করে ত্রিপুরা পল্লীর যাতায়াতের একমাত্র সড়কের আশপাশসহ পল্লীর টিলা ভাঙনের কবলে পড়েছে। বহু মানুষ আশ্রয় হারিয়ে অন্যত্র চলে গেছে।

জানা গেছে, সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের দক্ষিণ দিকের টিলায় ২৪টি ত্রিপুরা পরিবারের বাস। গত পাঁচ বছরে ভাঙনের শিকার হয়ে বাসস্থান হারিয়েছে এখানকার বহু পরিবার। বাকি পরিবারগুলোরও দিন কাটছে ভাঙন আতঙ্কে। বৃষ্টি বা ভারি বর্ষণ এলেই এ পল্লীর বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সাতছড়ি ত্রিপুড়া পল্লীর হেডম্যান চিত্ররঞ্জন দেব বর্মা জানান, আমাদের পল্লীর যাতায়তের ভাঙ্গা সেতুটি স্থানীয় এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মেরামত করেদেন। তিনি ভাঙ্গন রোধে স্থানীয় এমপির সহযোগীতা কামনা করেন। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়