ছবি: নিজস্ব
আর মাত্র একদিন পর মুসলিম উম্মাহের সর্ববৃহৎ ২য় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদকে সামনে রেখে ব্যাস্ততর হয়ে উঠে উঠেছে উপজেলার কামারপাড়া এলাকা।
সরজমিনে গিয়ে দেখা মিলে উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় ফটক সংলগ্ন চার থেকে পাঁচ জন কামার ব্যস্ততম সময় পার করছেন। হাঁতুড়ী ও লোহার আঘাতে বৃষ্টিস্নাত দিনে যেন সুরের মূর্ছনা ছড়াচ্ছে।
এমনই একজন লোহার কারিগর উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত তোয়াশিহাটি গ্রামের রবীন্দ্র চন্দ্র দেব। তার সাথে আলাপকালের তিনি জানান ত্রিশ বছর ধরে তিনি এ কাজে জড়িত।
কামারের পেশায় থেকে তিনি এক ছেলেকে উচ্চ মাধ্যমিক, এক ছেলে মাধ্যমিক ও ছোট ছেলেকে স্কুলে লেখাপড়া করাচ্ছেন। তিনি জানান, ছেলেদের তিনি সরকারি চাকরী করাতে ইচ্ছুক। তারা কেউ যেন তাদের পৈতৃক পেশায় না আসে।
কারণ দিন যত যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় কামারদের চাহিদা দিন দিন কমছে। তিনি বলেন সারা বছর এই ঈদের দিনের অপেক্ষায় তারা থাকেন। দিন পনেরো আগে থেকে শুরু হয় তাদের কর্মব্যস্ততা।
সিলেট নগরীর কাজিরবাজার থেকে লৌহ,স্প্রিং কাঁচামাল সংগ্রহ করে শুরু করেন তাদের ঈদের প্রস্তুতি। দিনরাত এক করে দা,বটি,চাপাতি ছুরি, কুড়াল প্রস্তুত করে ঈদের সপ্তাহ খানেক আগে পশরা সাজিয়ে বসেন।
প্রকারভেদে প্রতিটি বটি ১৫শ, চাপাতি ১২শ,জবাই করার ছুরি ২ হাজার ও ছোটছুরি ১৫০- ২৫০ টাকার ভিতরে বিক্রি করে থাকেন । তিনি জানান বাজারে এখন বিভিন্ন কোম্পানীর রেডিমেইড পন্য আসায় তাদের হাতে তৈরি পন্যের চাহিদা দিন দিন কমে যাচ্ছে।
তবে ঈদকে সামনে রেখে ছুরি,বটি ধার দেয়ার চাহিদা থাকায় বাড়তি কিছু উপার্জন করা সম্ভব হয়। তিনি বলেন, দা তৈরীর কাঠের বাটের কাঁচামাল তারা স্হানীয়ভাবে সংগ্রহ করেন। এ কাজে কালাউজা,তেজপাতা গাছের ডালের চাহিদা খুবই বেশী। তিনি আরো জানান লৌহ জাতীয় কাঁচামাল ও কয়লার দাম দিন দিন শুধু বাড়তি দামে কিনতে হচ্ছে। সে অনুযায়ী তাদের তৈরী পন্য উপযুক্ত মূল্য তারা পান না বলে দাবী করেন।
সর্বপরি জীবনের ত্রিশ বছর এই পেশায় থেকে নিজ সন্তানদের উচ্চ শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।
এস এইচ টি/




