গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৭:১৪:৪৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই। শনিবার (১৫ জুন) বিকলে চারটার দিকে উপজেলার নিয়াগুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম আলী (৪৫) ঐ গ্রামের হোসেন আহমদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই রুহুল আমিন পলাতক রয়েছেন।

জানা গেছে, ইব্রাহীম ও রুহুলের মধ্যে জমি নিয়ে পারিবারিকভাবে বিরোধ ছিলো। আজ শনিবার বিকেলে জমি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বড়ভাই রুহুল আমিন একটি রড দিয়ে ছোটভাই ইব্রাহিমকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,নিয়াগুল গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা / বাদশা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক