শপথ নিলেন বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান আনহার মিয়া
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শপথ নিলেন বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান আনহার মিয়া

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৭:৩৯:৫৭ পূর্বাহ্ন

শপথ নিলেন বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান আনহার মিয়া

ছবি : নিজস্ব


বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনহার মিয়া শপথ নিয়েছেন। শনিবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ নেন তিনি। পরে বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর ও মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি শপথ গ্রহন করেন।

তাদেরকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা। এছাড়াও এদিন সিলেট বিভাগের আরো ৪টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। উপজেলাগুলি হলো- সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল।

শপথ নেয়া জনপ্রতিনিধিরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া বেগম। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মাওলানা আল মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভাইস চেয়ারম্যান এম এ ওয়াহাব, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব লিটন, ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগীয় কমিশনার।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক