ওসমানীনগরে ত্রাণ বিতরণ করলেন শফিকুর রহমান চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ওসমানীনগরে ত্রাণ বিতরণ করলেন শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৮:৪৩:৩৭ পূর্বাহ্ন

ওসমানীনগরে ত্রাণ বিতরণ করলেন শফিকুর রহমান চৌধুরী

ছবি : নিজস্ব


বন্যাকবলিত সিলেটের ওসমানীনগর  উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর  ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মধ্যে দুই শতাধিক পরিবারের সদস্যদের  সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫জানুয়ারী) বিকালে ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের জাকির পুর কোনাপারায় বন্যা আক্রান্ত দুই শতাধিক পরিবারের সদস্যদের হাতে নৌকা যুগে ত্রান তুলেদেন সিলেট দুই আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বন্যা আক্রান্ত প্রত্যেকটি পরিবারকে ৭কেজি করে চাল ডাল সয়াবিন চিড়া মুড়ি এবং রান্নার মসলা সহ ঈদ সামগ্রী  প্রদান করেন।

ত্রাণ বিতরণ শেষে আলহাজ্ব  শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন, ততদিন এদেশের মানুষ না খেয়ে থাকবেন না।  ঐক্যবদ্ধভাবে সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা হবে। আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার হচ্ছে গরিববান্ধব সরকার। তাই এ সরকার সমাজের অবহেলিত-বঞ্চিত ও গরিব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

৩নং পশ্চিম পৈলনপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুফাসসির আহমেদ মনুর  এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদের  পরিচালনায় সরকারি ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাশ এসময় উপস্তিত ছিলেন ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন গেদাই   অত্র পরিষদের সদস্য আবুল বাশার ইউপি সদস্য বাজিদ মিয়া মস্তাক আহমদ মহিলা সদস্যা জয়া রানী সহ এলাকার কয়েক শতাধিক মানুষ।

জৈন্তাবার্তা /সুয়েব / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক