ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

ছবি: সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার বানাইয়া হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলেও সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বানাইয়া হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মৎস্যজীবী অজিত সরকার(৪৭)। তিনি সাদিপুর ইউপির লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে। অজিত সরকারের ব্যবহৃত ছাতা ও নৌকার বৈঠা হাওরে পাওয়া গেলেও নৌকাসহ তিনি এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সাদিপুর ইউনিয়নের সচিব মারতি নন্দন ধাম অজিত সরকারের নিখোঁজের সত্যতা নিশচিত করে বলেন, অজিত সরকারের ছাতা ও নৌকার বৈঠা হাওরে পাওয়া গেলেও নৌকা ও তিনি এখনো নিখোঁজ রয়েছেন।

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা /সুয়েব / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক