ফেঞ্চুগঞ্জে বেড়েছে কসাইদের কদর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জে বেড়েছে কসাইদের কদর

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৯:০০:০৭ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জে বেড়েছে কসাইদের কদর

ছবি: সংগৃহীত


মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা এলেই কদর বাড়ে কসাইদের। এবারও ফেঞ্চুগঞ্জে নিয়মিত কাজ করেন এমন কসাইয়ের পাশাপাশি মৌসুমি কসাইদেরও ব্যস্ততা কয়েকগুণ বেড়েছে। তেমনি বিক্রি বেড়েছে গো-খাদ্য, গরু বঁাধার রশি, দা, ছুরি, চাকু ও অন্যান্য লোহার সামগ্রীর। 

ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারের পথে পথে এখন মৌসুমি কসাইয়ের জটলা। সন্ধ্যা হলেই গরুর হাটের মতোই যেন বসেছে কসাইয়ের হাট। অলি-গলি পেরিয়ে বড় বড় বিপণিবিতান ও বাজার পর্যন্ত পেঁৗছেছে মৌসুমি কসাইদের আনাগোনা। যারা কোরবানি করছেন তাদের কাছেও কদর রয়েছে এসব কসাইয়ের। যারা রিক্সা-ভ্যান চালনা, দিনমজুরি বা ছোট কোনো কাজ করতেন কোরবানির ঈদ এলে তারাও বনে যান পুরোদস্তুর কসাই। 

খেঁাজ নিয়ে দেখা যায়, সন্ধ্যা হলেই মাইজগঁাও বাজারসহ উপজেলার পঁাচ ইউনিয়নের বিভিন্ন বাজারে শুরু হয় পেশাদার ও মৌসুমি কসাইদের আনাগোনা। শনিবার মাইজগঁাও বাজারে দেখা হয় ইলিয়াস নামে এক পেশাদার কসাইয়ের সাথে। তিনি জানান পশু জবাই থেকে শুরু করে চামড়া ছাড়ানো ও মাংস কাটাকাটি করতে অন্তত ৩ থেকে ৫ জন কসাইয়ের একটি দলের প্রয়োজন হয়। কিন্তু কোরবানির ঈদের সময় ব্যাপক সংখ্যক পশু কোরবানি হওয়ায় তাদের সাথে যারা কাজ করেন অনেকেই এখন ব্যস্ত থাকায় ২-৩ জন মিলে কাজ করছেন। একটি গরু জবাই থেকে শুরু করে চামড়া ছাড়ানো ও মাংস কাটাকাটিসহ ৮-১০ হাজার টাকা নেন। 

এদিকে, ফেঞ্চুগঞ্জে ঈদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিভিন্ন বাসা-বাড়ির গেটে ও গলির খাম্বায় কোরবানির জন্য কেনা পশুগুলো বেঁধে রেখেছেন অনেকে। ছোট শিশুরা আনন্দ নিয়ে সেগুলোকে খাওয়াচ্ছে। দেঁৗড়ঝাপ, হৈ-হুল্লোড় উপজেলার পঁাচ ইউনিয়নে। 

জৈন্তা বার্তা /ছামি/টিটু



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক