অসুস্থ ইসকন মহারাজকে দেখতে হাসপাতালে সিসিক মেয়র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

অসুস্থ ইসকন মহারাজকে দেখতে হাসপাতালে সিসিক মেয়র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন

অসুস্থ ইসকন মহারাজকে দেখতে হাসপাতালে সিসিক মেয়র

ছবি: নিজস্ব


হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজকে দেখতে ছুটে গেলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। 

ফলমূলসহ শনিবার দুপুরের দিকে সিলেট আল হারামাইন হাসপাতালে মহারাজকে দেখে এসেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও এমপি অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। 

এ সময় মেয়র ও এমপি মহারাজের শারীরিক অবস্থার খেঁাজ-খবর নেন এবং চিকিৎসকদের কাছে অগ্রগতি সম্পর্কে জানতে চান। 

এদিকে, ইসকন সিলেটের যোগাযোগ বিভাগে দায়িত্বরত সিদ্ধ মাধব দাস জানিয়েছেন, বর্তমানে মহারাজের শারীরিক অবস্থা অনেকটা ভালো। দু’একদিনের মধ্যে তাকে রিলিজ দিবে হাসপাতাল কতর্ৃপক্ষ বলেও জানান তিনি। 

উল্লেখ্য, এ মাসের ৯ তারিখ রাত থেকে হালকা সর্দি ও জ্বর অনুভব করেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। পরে শারীরিক দুর্বলতা ও টাইফয়েড জ্বর দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শে শরীরের কোনো উন্নতি না হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তঁাকে সিলেট হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক