ছবি: নিজস্ব
হাকালুকি হাওর তীরবর্তী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের চিলারকান্দি এলাকায় আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভূকশিমইল ইউনিয়নের চিলারকান্দি সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন হয় স্বাধীন বাংলা স্পোটিং ক্লাব।
দীর্ঘ বছর ধরে এখানে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পরুষ, শিশু-কিশোর এ নৌকা বাইচ উপভোগ করেন।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ বঁাচিয়ে রাখতে সবাই এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের। কুলাউড়া শহর থেকে নৌকা বাইচ দেখতে আসা ইব্রাহিম আলী ও হাসান আল মাহমুদ রাজু জানান, আমাদের নানান ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। গ্রামীন এসব ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হাসান জসিম জানান, আগামীতেও এ ঐতিহ্য ধরতে রাখতে নৌকা বাইচের আয়োজন করা হবে।
প্রতিযোগিতায় শেষে চিলারকান্দি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের উপদেষ্ঠা আলমাছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হাসান জসিম। প্রতিযোগিতা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত লোকজনের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এস এইচ টি/




