ছবি: নিজস্ব
সিলেটের ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ইয়ূথ উলামা ফোরাম এর পক্ষ থেকে
১৫ জুন শনিবার বাদ মাগরিব ওসমানীনগর উপজেলা অন্তর্ভক্ত ৩নং পশ্চিম পৈলনপুর ইউপির স্থানীয় ( বড় হাজীপুর বাজর, কোনাপাড়া মার্কেট, মাইজগাঁও মার্কেট, হিরা মার্কেট, কলঘর বাজারগুলোতে ইযুথ উলামা ফোরাম এর পক্ষ থেকে ইজরালি পণ্য বয়কট করার ক্যামপেইন করা হয়,প্রথমে স্থানীয় এলাকার কলঘর বাজার থেকে কেম্পেইন শুরু করে গলমুকাপন মাদ্রাসা বাজার হিরা মার্কেট ঈশাগ্রাই রাখালবাজার এবং কোনাপাড়া নিউ মার্কেট হয়ে বড় হাজিপুর বাজারে গিয়ে পথ সভার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতাদের ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানিয়ে
ইউথ উলামা ফোরামের নেতৃবৃন্দরা বলেন- ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি আজ আমরা, দশকের পর দশক ধরে ফিলিস্তীনের মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে অবৈধ রাষ্ট্র ইজরাইল। বিশেষ করে ২০২৩-এর অক্টোবর থেকে চালানো নির্মম হত্যাযজ্ঞ সমগ্র বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। মুসলিমদের তৃতীয় পবিত্রতম মাসজিদ প্রিয় আল-আকসার কাছেই নারী ও শিশুদেরকে পাইকারি ভাবে খুন ও নির্যাতন চালাচ্ছে তারা। ঠান্ডা মাথায় শিশুদের ঠেলে দিচ্ছে অনাহারে মৃত্যুর দিকে ইযরাইলি কোম্পানিগুলো, তাই আসুন আমরা মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোন থেকে স্বাধীনতাকামী ফিলিস্তিনীদের পাশে দাঁড়াই ও বিশ্ব জঙ্গী সন্ত্রাসী ইজরাইলিদের পণ্য বয়কট করি।
এই সময় ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় হাজীপুর দারুল কুরআন মাদরাসার মুহতামিম গাজী আব্দুল বাতীন বিজু, শামসুল উলূম বল্লভপুর মাদ্রাসা নির্বাহি মুহতামিম মাওলানা শামীম আহমদ, গলমুকাপন মাদ্রাসার শিক্ষক মাওঃ সাইফুদ্দিন মাজমুন, মাইজগাঁও জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা রশিদ আহমদ, কোনাপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা এহসান উদ্দীন, জাকিরপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আং মালিক কোনাপাড়া খাদিমুল কুরআন নূরানী মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ইমরান আহমদ রুবেল, মাওলানা এহতেশামুল হক, কারী মুতিউর রহমান মাছুম, মাওলানা আলা উদ্দীন জিহাদী, মাওলানা মুজাক্কির হুসাইন, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মাহিদ আহমদ, আফজাল হোসাইন, মকবুল আহমদ সহ প্রমুখ।
জৈন্তা বার্তা /সুয়েব/টিটু




