ভারত থেকে অবৈধ অস্ত্র আসছিল বাংলাদেশে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ভারত থেকে অবৈধ অস্ত্র আসছিল বাংলাদেশে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ১১:৫৯:৩৩ পূর্বাহ্ন

ভারত থেকে অবৈধ অস্ত্র আসছিল বাংলাদেশে

ছবি: সংগৃহীত


ফের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত থেকে বাংলাদেশে পাচারকালে চারটি রাইফেল ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছেন উত্তর ২৪ পরগনার গোজাডাঙ্গার দক্ষিণবঙ্গ ১৫৩ ব্যাটালিয়ানের জওয়ানরা।

জানা গেছে, গোয়েন্দাদের কাছে থেকে বিএসএফ আগাম খবর পেয়েছিল, গোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বেশ কিছু বেআইনি অস্ত্র ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে সীমান্তের কাছাকাছি সন্দেহভাজন এলাকায় অপেক্ষা করতে থাকে বিএসএফের একটি বিশেষ দল।

একপর্যায়ে গোজাডাঙ্গা শিবটোলার (নাকুয়াদহ গ্ৰাম) কাছে আন্তর্জাতিক সীমান্তের দিকে সন্দেহভাজন তিন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা। তাদের দাঁড়াতে বললে তিনজনই গ্রামের দিকে ছুটতে শুরু করেন।

বিএসএফ জওয়ানরাও ওই সন্দেহজন তিনজনের পিছু নেন। এ সময় পাচারকারীদের কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায়। তবে জলাবদ্ধতার সুযোগ নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেই ব্যাগটি উদ্ধার করে বিএসএফ। খোলার পর দেখা যায় ভেতরে বেশ কয়েকটি অবৈধ অস্ত্র। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্রগুলো বসিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

এ বিষয়ে বিএসএফের ডিআইজি (দক্ষিণবঙ্গ সীমান্ত) এ কে আর্য জানান, অস্ত্র পাচারের পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করতে বিএসএফের গোয়েন্দা বিভাগ কাজ করছে। তিনি বলেন, এ ধরনের চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে শুধু কর্তব্যরত জওয়ানদের সর্তকতার কারণে।

এম সি



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে