৩ দিনব্যাপী মার্শাল আর্ট সেমিনারের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

৩ দিনব্যাপী মার্শাল আর্ট সেমিনারের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৩:২৩:২১ পূর্বাহ্ন

৩ দিনব্যাপী মার্শাল আর্ট সেমিনারের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ


চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এর উদ্যোগে ও সিলেট বক্সিং ক্লাব এর সহযোগিতায় ৩ দিনব্যাপী মার্শাল আর্ট সেমিনারের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) রাতে সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলায় চাইনিজ মার্শাল আর্ট একাডেমি প্রশিক্ষণ কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন লন্ডন থেকে আগত আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রশিক্ষক মো. ইসলাম।

চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এর সভাপতি আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে এবং চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি শায়েখ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ, ডিএমআর সুপার গ্রুপের সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ রুবেল, মো. মুর্শেদ আলম, উত্তম কুমার, নজরুল ইসলাম পাঠান, মাহবুব আলম মাহফুজ, কামাল আহমদ, আনোয়ার আহমদ প্রমুখ।

৩ দিনব্যাপী মার্শাল আর্ট সেমিনারের সেল্ফ ডিফেন্স, বক্সিং, কিক বক্সিং ও এমএমএ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। সেমিনারে প্রায় ২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রথম ২ দিন প্রশিক্ষণ দেন চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও সনদপ্রাপ্ত প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন। সমাপনী দিনে প্রশিক্ষণ দেন লন্ডন থেকে আগত প্রশিক্ষক মো. ইসলাম।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক