গোয়াইনঘাটে ফের বন্যা যোগাযোগ বিচ্ছিন্ন, ১৪৬ গ্রাম প্লাবিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

গোয়াইনঘাটে ফের বন্যা যোগাযোগ বিচ্ছিন্ন, ১৪৬ গ্রাম প্লাবিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৩:৩০:২২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ফের বন্যা যোগাযোগ বিচ্ছিন্ন, ১৪৬ গ্রাম প্লাবিত


তিন দিনের টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সিলেট জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষাকারী সালুটিকর-গোয়াইনঘাট রাস্তা বিচ্ছিন্ন রয়েছে। 

গোয়াইনঘাট -সারিঘাট ও সালুটিকর-গোয়াইনঘাট  সড়কের উপর দিয়ে একাধিক স্থানে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। উপজেলার ১৩টি ইউনিয়নের, ৩১৩টি গ্রামের মধ্যে ১৪৬টি গ্রাম প্লাবিত রয়েছে।

উপজেলার প্রায় ২৩৫ বর্গ কিঃমিঃ এলাকা  প্রায় ৭০০ হেক্টর কৃষি জমি পানিতে নিমজ্জিত। পানি প্রবাহের তথ্য রবিবার (১৬ জুন) দুপুর ১২:০০ ঘটিকায় গোয়াইন নদী (গোয়াইনঘাট পয়েন্ট) বিপদসীমাঃ ১০.৮২ মিটার প্রবাহমানঃ ১০.৪৪ মিটার, পিয়াইন নদী (জাফলং পয়েন্ট) বিপদসীমাঃ ১৩.০০ মিটার, প্রবাহমানঃ ১১.৬৪ মিটার এবং  সারি নদী (সারিঘাট পয়েন্ট), বিপদসীমাঃ ১২.৩৫ মিটার ,প্রবাহমানঃ ১২.৬২ মিটার রয়েছে। বন্যায় উপদ্রুত ইউনিয়ন সংখ্যা:১৩ টি ইউনিয়নে পানিবন্দি পরিবার সংখ্যা ৯,৫৫০ টি ও ক্ষতিগ্রস্থ লোক সংখ্যা  ৪৮,৬০০ জন।

উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থানীয় ভারি বর্ষনে গোয়াইনঘাটে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সালুটিকর-গোয়াইনঘাট, রাধানগর-গোয়াইনঘাট সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া গোয়াইনঘাট-সারিঘাট সড়কের বিচ্ছিন্ন অংশে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক