গোয়াইনঘাটে জেলা প্রশাসকের বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ঈদ উপহার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে জেলা প্রশাসকের বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ঈদ উপহার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জেলা প্রশাসকের বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ঈদ উপহার বিতরণ

ছবি: নিজস্ব


গোয়াইনঘাটে আকস্মিক বন্যা পরিস্থিতি পরিদর্শন ও উপজেলার নলজুরী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে  প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

রোববার ১৬ জুন বিকাল সাড়ে চারটায় ঈদুল আযহাকালীন সময়ে গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং এ সময় জাফলং-ডাউকি পিয়াইন নদীর পানির পরিস্থিতি এবং জাফলং পর্যটন স্পট এলাকা ঘুরে দেখেন তিনি। 

ঈদুল আযহা কালীন সময়ে জাফলং পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটিকে নির্দেশনা দেন এবং পিয়াইন নদীতে নৌকা ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা আরোপ করতে বলেন।

জাফলং পর্যটন স্পটের বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর নলজুরী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপন,  সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি মো: রফিকুল ইসলাম  পিপিএম, ট্যুরিস্ট পুলিশ এর ওসি রতন শেখ পিপিএম,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শীর্ষেন্দু পুরকায়স্থ,  পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম প্রমুখ।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক