ওসমানীনগরে বন্যা:২৪ মেট্রিক টন চাল বরাদ্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ওসমানীনগরে বন্যা:২৪ মেট্রিক টন চাল বরাদ্দ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ১১:৫৫:২৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে বন্যা:২৪ মেট্রিক টন  চাল বরাদ্দ

ছবি: নিজস্ব


অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেটের ওসমানীনগর উপজেলায় সৃষ্ট বন্যায় দূর্ভোগ সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে উপজেলার নিন্মাঞ্চলে অব্যাহত বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রেসহ বিভিন্ন বাড়িতে পরিবার নিয়ে আশ্রয় নিচ্ছেন দুর্গতরা।

এদিকে, বন্যার্তদের সহায়তায় উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে ৮টি ইউনিয়নে ২৪মেট্রিকটন চাল বরাদ্দ  দেয়া হয়েছে। 

উপজেলার, উমরপুর ইউনিয়নে ২টন, সাদিপুর ইউনিয়নে ৫ টন, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৪ টন, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৩ টন, গোয়ালাবাজার ইউনিয়নে ২ টন, দয়ামীর ইউনিয়নে ২টন ও উসমানপুর ইউনিয়নে ৫টন চাল বরাদ্দ দেয়া হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চত করেছেন।  

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঘন-ঘন বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পেয়ে পানি বন্দি হয়ে পড়েছেন উপজেলার প্রায় এক হাজার পরিবার। মঙ্গলবার বিকাল ও বুধবার সকাল থেকে আশ্রয়কেন্দ্রে উঠছেন এসব বন্যাকবলিত মানুষ।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ বলেন, বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। উপজেলার ৮ ইউনিয়নে আপাতত ২৪ মেট্রিকটন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে।


জৈন্তা বার্তা /সুয়েব/টিটু



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক