জৈন্তাপুরে ঈদের দিন রান্না করা খাবার ও গোস্ত বিতরণ করলেন ইউএনও রুমাইয়া
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ঈদের দিন রান্না করা খাবার ও গোস্ত বিতরণ করলেন ইউএনও রুমাইয়া

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৪ ০৬:৩৪:০১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ঈদের দিন রান্না করা খাবার ও গোস্ত বিতরণ করলেন ইউএনও রুমাইয়া


পবিত্র ঈদুল আযহার দিনে সমাজের হতদরিদ্র ও নিম্মআয়েয় মানুষের মাঝে রান্না করা খাবার ও কোরবানি পশুর গোস্ত বিতরণ করলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

ঈদের দিন সোমবার (১৭ই জুন) বিকেল ৩:০০ ঘটিকায় উপজেলায় পরিষদ চত্বরে দুই শত পঞ্চাশ জন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্য তিনি এই খাবার ও কোরবানির গোস্ত বিতরণ করেন।

এ সময় প্রতিকুল আবহাওয়ার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা হতে পুরুষ, মহিলা, কম বয়সী শিশুরা রান্না করা খাবার ও কোরবানির গোস্ত নিতে উপজেলা পরিষদ চত্বরে আসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া তার দুই সন্তানকে সাথে  নিয়ে উপস্থিত মানুষের মাঝে ঈদের দিনের এই খাদ্য সামগ্রী তুলে দেন। 

এ বিষয়ে তিনি জানান, প্রতি বছর দুইটি ঈদ আমাদের মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু আজকের ঈদে যতটা না আনন্দ তার থেকে বেশী প্রাকৃতিক দূর্যোগ বন্যায় দুঃশ্চিন্তায় উপজেলাবাসী। এর কারণ গত দুইদিনে পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। তাছাড়া গত ৩০শে মে ভয়াবহ একটি বন্যা মোকাবিলা করেছি আমরা। সব মিলিয়ে উপজেলার অধিকাংশ মানুষ বিশেষ করে নিম্মআয়ের যারা, তারা সেই ধকল  এখনোও পুরোপুরি কাটিয়ে উঠতে সক্ষম হয় নি।  তিনি আরো বলেন, যে কোন প্রাকৃতিক দূর্যোগ কিংবা সংকটময় মুহূর্তে উপজেলা প্রশাসন সর্বদা মানুষের পাশে সব ধরণের সহায়তা নিয়ে এগিয়ে আসবে। সেই সাথে তিনি উপস্থিত মানুষের মাঝে খাদ্য বিতরণের পাশাপাশি পাহাড় টিলা এলাকায় বসবাসকারীদের অতিভারী বৃষ্টি চলাকালীন সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন সহ নিরাপদ আশ্রয়ে চলে যাবার আহবান জানান ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক