সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ঈদুল আযহাকালীন সময়ে অতিবৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাটে সৃষ্ট বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
সোমবার ১৭ জুন বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঈদুল আযহাকালীন সময়ে অতিবৃষ্টিতে গোয়াইনঘাট উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।
এসয় ঈদুল আযহার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার নিমিত্তে স্থানীয় সদর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে গোয়াইনঘাট সদর উপজেলাধীন শিমুলতলা ও লাবু আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ১০০ টি পরিবারকে কোরবানির গোস্ত বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম পিপিএম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ এবং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন। এই আশ্রয়ণ কেন্দ্রে ৬৭ টি পরিবারের ২৫২ জন বন্যা দুর্গত মানুষ অবস্থান নিয়েছেন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার ও সেমাই পরিবেশন করা হচ্ছে।
জৈন্তাবার্তা/বাদশা/এলএইচ




