ইতালিতে নৌকাডুবিতে বাংলাদেশিসহ নিহত ১৭
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ইতালিতে নৌকাডুবিতে বাংলাদেশিসহ নিহত ১৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ০৭:৩৯:৪৯ পূর্বাহ্ন

ইতালিতে নৌকাডুবিতে বাংলাদেশিসহ নিহত ১৭

ছবি: সংগৃহীত


ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দু’টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৬ জন।

বিবিসি জানায়, জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৫১ জনকে, তাদের মধ্যে ৩০ জনই বাংলাদেশের নাগরিক।সোমবার ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসা ও কালাব্রিয়ার উপকূলে ঘটেছে নৌকাডুবির এই ঘটনা। দুই নৌকার যাত্রীদের সবাই অভিবাসনপ্রত্যাশী ছিলেন। কয়েক দিন আগে লিবিয়া ও তুরস্কের উপকূল থেকে ইতালির উদ্দেশে ছেড়ে গিয়েছিল নৌকা দুইটি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, ডুবে যাওয়া দু’টি নৌকার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও মিসরের নাগরিকরা ছিলেন।জার্মান দাতব্য সংস্থার উদ্ধারকর্মী জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে দুটি নৌকার মধ্যে কাঠের নৌকাটি ৫১ জন অভিবাসী নিয়ে ডুবে যায়। 

ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে সোমবার (১৭ জুন) ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই নৌকার কেউ নিখোঁজ হয়নি।এদিন অভিবাসী বোঝাই আরও একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে বোঝাই করা অভিবাসীদের মধ্যে ৬ জনের মরদেহ পাওয়া গেছে। ওই নৌকার ৬০ জনের বেশি নিখোঁজ রয়েছে।জাতিসংঘের সহায়তাকারী সংস্থা জানিয়েছে, দ্বিতীয় নৌকাটি ইতালির কালাবরিয়া অঞ্চল থেকে ১২৫ কিলোমিটার পূর্বে থেকে উদ্ধার করা হয়।

এটি তুরস্ক থেকে আট দিন আগে যাত্রা শুরু করে। এক পর্যায়ে এটি ভেঙে যায়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার