হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ০৮:৫২:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের লাখাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'গ্রুপে সংঘর্ষে ঘটনায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪ ঘটিকায়। 

স্থানীয় সুত্রে জানা মুড়িয়াউক গ্রামের পুকুর পাড় ও পূর্ব পাড়ের দু'দল যুবকের মাঝে মুড়িয়াউক ফুটবল খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র উভয় পক্ষের মাঝে তর্ক বির্তকের এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। 

এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মাঝে ঘন্টা ব্যাপি সংঘর্ষে অর্ধশতাধিক নারী পুরুষ ও শিশ আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আহতের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এবং অনেক আহতকে হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আহতরা হলেন: এনামুল হক( ২২) ফুল মিয়া(৫৫)তোফাজ্জল (২৫) শরিফ( ১৮) তুহিন (১২) শরিফ (১১) ফরহাদ (৩০) হাকিমা (৫০) শফিকুল (২৫) । এছাড়াও বাকি আহতরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। 

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে আমি সহ ওসি তদন্ত চম্পক দাম, পুলিশের উপ-পরিদর্শক আক্তারুজ্জামান সহ একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


জৈন্তা বার্তা ডেস্ক /



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ