আজমিরীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে বানিয়াচংয়ের কলেজ ছাত্রের মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

আজমিরীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে বানিয়াচংয়ের কলেজ ছাত্রের মৃত্যু

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৬:৫৮:৪১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে বানিয়াচংয়ের কলেজ ছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি হাওরের মধ্যে বানিয়াচংয়ের এক কলেজ ছাত্র বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করার খবর পাওয়া গেছে।

নিহত কলেজ ছাত্র হলো বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আড়িয়া মুগুর গ্রামের জশদূর দাসের পুত্র সবুজ দাস(২০)।

২১জুন(শুক্রবার)সকাল আনুমানিক ১০টার দিকে বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাট থেকে যাত্রী নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে যাওয়ার মধ্যে পথে জিলুয়া চক বাজার নামক স্হানের হাওরের মধ্যে অসাবধানতা বসত সবুজ দাস নৌকার উপর থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়।

তাৎক্ষণিক নৌকার অন্যান্য লোকজন পানি থেকে সবুজ দাসকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজ দাসকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে এরিপোর্ট লেখা কালীন সময়ে লাশটি বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানাযায়।

নিহতের পরিবারের লোকজন তাদের সন্তানের পোস্ট মর্টেম না করিয়ে লাশটি নেওয়ার চেষ্টা করছিলেন বলেও খবর পাওয়া যায়।

এদিকে নিহত সবুজ দাসের পরিবার সূত্রে জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর কলেজের এইচএসসির ১ম বর্ষে লেখাপড়া অধ্যায়নরত ছিলো।

সবুজের পরিবার তাদের নৌকা দিয়ে বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাট থেকে আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারে লাইনের যাত্রী পারাপার করতেন।

পরিবারের সহযোগীতার জন্য সবুজ দাস নৌকা নিয়ে যাত্রী পারাপার করতে গিয়েছিলো আজ।

বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাট থেকে যাত্রী নিয়ে আজমিরীগঞ্জ পাহাড়পুরের উদ্যেশে নৌকাটি ছেড়ে ঝিলুয়া চকবাজার এলাকার হাওরের মধ্যে অসাবধানতার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রান হারায়। সবুজ দাসের মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ