৫ বছরেও মাটি ভেদ করতে পারেনি বাহুবল মডেল মসজিদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

৫ বছরেও মাটি ভেদ করতে পারেনি বাহুবল মডেল মসজিদ

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০১:৪৪:১৮ পূর্বাহ্ন

৫ বছরেও মাটি ভেদ করতে পারেনি বাহুবল মডেল মসজিদ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবল উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ দুই বছর ধরে বন্ধ রয়েছে। গত ২০১৯ সালের জুন মাসে ১৩ কোটি টাকা বরাদ্দে কার্যাদেশ দেয়া মসজিদগুলো ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও বাহুবল মডেল মসজিদের নির্মাণ কাজ ৫ বছরেও মাটি ভেদ করতে পারেনি। ফলে মুসাল্লিদের নামাজ আদায়ে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। 

বাহুবল উপজেলা পরিষদের মধ্যস্থলের জায়গার উপর নির্মাণাধীন মসজিদটি দীর্ঘ ৫ বছর পার হলেও আংশিক কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান চম্পট দেয়। দেশের বিভিন্ন স্থানের মডেল মসজিদগুলো নির্মাণ কাজ শেষ হয়ে ইতোমধ্যে কয়েকশ মসজিদ উদ্বোধনও হয়েছে। কিন্তু বাহুবল উপজেলাবাসীর প্রাণের এই মসজিদটি আজও আলোর মুখ দেখেনি। জানা গেছে, মসজিদ নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ ফেলে চলে গেছে ২ বছর আগে।

২০১৯ সালের শেষের দিকে বাহুবল মডেল মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি ৫১ লাখ টাকা ব্যায়ের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মঈন উদ্দিন এন্টার প্রাইজ। দেড় বছরের ভিতরে কাজ সম্পন্ন করার কথা থাকলেও অদ্যাবদি নজরে ভাসছে না কোন কার্যক্রম। উল্লেখ্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মঈন উদ্দিন এন্টারপ্রাইজ এর কর্ণদার মঈন উদ্দিন বিগত সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় আতংকে মুখ খুলছেন না সংশ্লিষ্ট কতৃপক্ষ। 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জানান, মডেল মসজিদ কে নিয়ে অনেক জটিলতা ছিল। এবং টাকা বাতিল হয়ে গিয়েছিল।  আমি আবার নতুন করে মঞ্জুর করিয়েছি। অচিরেই মডেল মসজিদের কাজ শুরু হবে। আগামী জুন মাস পর্যন্ত কাজের কর্ম দিবস শেষ হবে এর ভিতরেই কাজ সম্পন্ন হতে হবে।

হবিগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, এই কাজের ঠিকাদার বর্তমানে সংসদ সদস্য তাই এই বিষয়ে কোন বক্তব্য দিতে পারছিনা। আপনি ঠিকাদারের সাথে কথা বললে সব কিছু জানতে পারবেন।

বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসাইন সালেহী জানান, সবেমাত্র আমি দায়িত্বভার গ্রহন করছি। মসজিদের নির্মাণ কাজ কি কারণে বন্ধ রয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব কাজ শুরু করার চেষ্টা করব।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আহসান জানান, মডেল মসজিদের রিটেন্ডার কাজ চলমান শীঘ্রই কাজ শুরু হবে। 

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসাল্লিরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান মডেল মসজিদ নির্মানের জন্য পুরাতন মসজিদটি ভেঙে নামাজ আদায়ের জন্য অস্থায়ী একটি নামাজ কক্ষ নির্মান করে দিলেও তা জীর্ণশীর্ণ ও নামাজ আদায়ের অনুপযোগী পরিবেশ। ফলে মুসাল্লিদের নামাজ আদায়ে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। দ্রুত মডেল মসজিদের নির্মান কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ