শাল্লায় পানিবন্দি মানুষের মাঝে চাল বিতরণ করলেন ইউএনও
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শাল্লায় পানিবন্দি মানুষের মাঝে চাল বিতরণ করলেন ইউএনও

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৪:২৫:৫৮ পূর্বাহ্ন

শাল্লায় পানিবন্দি মানুষের মাঝে চাল বিতরণ করলেন ইউএনও

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নে পানিবন্দি মানুষের মাঝে চাল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

 রবিবার বেলা ১২ টায় আটগাঁও ইউনিয়নের ৬৩ পরিবারের মাঝে ১ মেট্রিক টন চাল ও ১৮০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলা উদ্দিন প্রত্যেকটি বাড়ি পরিদর্শন করে আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লা আল নোমানকে সাথে নিয়ে এসব চাল বিতরণ করেন।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, শাল্লার নিম্নাঞ্চলে বসবাস করা মানুষেরা পানিবন্দি হয়ে পড়েছে। তাদের যোগাযোগের ব্যবস্থাও নেই। তাই খাবারের জন্য ৬৩ টি পরিবারে ১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছোট পরিবারে ১০ কেজি আর যাদের পরিবারে লোকসংখ্যা বেশি সেইসব পরিবারে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে বলে তিনি জানান।

এস এইচ টি/