আজমিরীগঞ্জে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির বিশেষ সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

আজমিরীগঞ্জে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির বিশেষ সভা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ১০:৫০:১৬ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির বিশেষ সভা

ছবি : নিজস্ব


আজমিরীগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৩ জুন ) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়ার  সভাপতিত্বে সভার পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ কমিটির সদস্যবৃন্দ উক্ত বিশেষ সভায় উপস্থিত ছিলেন।

এ সময় তারা নিজ নিজ দপ্তরের আগাম দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন, যদি এমন কোন পরিবেশ তৈরি হয় তবুও আমাদের যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে এবং আমরা সব দিক থেকেই প্রস্তুত রয়েছি যে কোন অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবেলায়।  তিনি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীকে নিজ দায়িত্ব পালন সহ নিজ ষ্টেশনে থাকার আহবান জানান।, এবং আমাদের কন্ট্রোল রুমের নাম্বার ২৪ ঘন্টা খোলা আছে যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন।

এ সময় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো: আলাউদ্দিন মিয়া  বলেন, আমরা যখন  বাড়ি ঘর তৈরি করব উচুকরে তৈরি করব যাতে অল্প পানিতে তলিয়ে না যায়, এবং  বন্যার পরিস্থিতি মোকাবেলা করতে পারি।  যে রাস্তাগুলো পানিতে ডুবে গিয়েছে সেগুলোর বেশির ভাগ অংশে এখনো পানি উঠে নাই।  তবে আগামীতে কাজ করার সময় বিষয়টি নজরে রাখবেন অন্যন্যদের উদ্দেশ্য  তিনি আরও  বলেন আমরা সবাই মিলে যেন যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ,  প্রকৌশলী তানজিদ উল্লাহ সিদ্দিকী প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ