শাল্লায় জমিয়ত ইসলামের অভিষেক ও ঈদ পূনর্মিলনী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শাল্লায় জমিয়ত ইসলামের অভিষেক ও ঈদ পূনর্মিলনী

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৪:৫২:৪৩ পূর্বাহ্ন

শাল্লায় জমিয়ত ইসলামের অভিষেক ও ঈদ পূনর্মিলনী

ছবি: নিজস্ব


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার ঈদ পূনর্মিলনী সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় জমিয়তে উলামায়ে ইসলামের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা ইকরাম হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা নাজমুল ইসলাম জাহিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়ত ও সভাপতি ইউ কে জমিয়তের যুগ্ম মহাসচিব ড. মাওঃ শোয়াইব আহমদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী  মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আবিদুর রহমান, জমিয়ত নেতা আব্দুল্লাহ রাজি, ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্ইয়া, আসাদ আহমদ তালুকদার প্রমুখ।

এস এইচ টি/