জগন্নাথপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

জগন্নাথপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ১১:২৪:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ২৫ জুন  বিকেলে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আওয়ামী লীগের আয়োজনে ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এই উপহার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।

প্রধান বক্তার বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকার। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: