শায়েস্তাগঞ্জে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৫:৩৯:৪৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ৬ষ্ঠ নির্বাচনে নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

২৭(জুন) বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার উপস্থাপনায় ও পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ডলিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন  নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা। 

এসময় সবাইকে নিয়ে এক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সবাই যার যার পরিচয় ব্যক্ত করেন। 

পরিশেষে সভায় বক্তব্যে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং আগামী ৫ বছরের মধ্যে যেন ৬ তলা বিশিষ্ট  আধুনিক উপজেলা ভবন, ৫০ শয্যা হাসপাতাল ও আধুনিক মডেল মসজিদ নির্মাণ করতে পারেন সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. নাহিদ ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীর, প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুর রকিব, দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু, সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন মামুন, ফিরোজুল ইসলাম, সাংবাদিক মইনুল হাসান রতন, আব্দুল হক রেনু সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ