ছবি : নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে অসংখ্য বাড়িঘরে পানি এখনও রয়েছে। সেই সাথে ক্রমেই বেড়ে চলছে দুর্ভোগ। ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃহস্পতিবার ( ২৭ জুন ) সরে জমিনে গুরে দেখা গেছে উপজেলার সর্বত্রই বন্যার পানি কমতেই পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
পানিবন্দি মানুষ ও সৈয়দপুরের বাসিন্দারা জানান,শহর থেকে পানি কমলেও এখন দুর্গন্ধের কারণে চলাফেরা করা যাচ্ছে না। এ ময়লা আবর্জনাগুলো দ্রুত অপসারণ দরকার।
সৈয়দপুর নোয়াপাড়া বাসিন্দা সৈয়দ ফাহাদ আহমদ বলেন, ব্যানার পানি কমলেও নতুন করে আমাদের দুর্ভোগে পড়তে হয়েছে। উপজেলার চারদিকে এতটা গন্ধ যে বাড়ি থেকে বের হতে পারছি না।
পৌর শহরের হবিপুর এলাকার বাসিন্দা কায়েস আহমেদ বলেন,শহর থেকে পানি কমলে কী হবে? আমাদের দুর্ভোগ একটুও কমেনি। ঘর থেকে বাইরে বের হওয়া যায় না পচা গন্ধের কারণে।
তেঘরিয়া এলাকার বাসিন্দা মাওলানা এহিয়া বলেন, বন্যার পানি বাড়িতে ঢুকে পড়ায় আমাদের দুর্ভোগে পড়তে হয়েছে। কিন্তু পানি কমলেও এখন চারদিকে পচা গন্ধ। তবে পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই যাতে দ্রুত পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা বলেন,মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। খাবার স্যালাইন, ওষুধ মজুত আছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেন,বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে শহর পরিষ্কার শুরু হবপ । এখন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ।
জৈন্তাবার্তা/ মনোয়ার




