নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জায়েদ খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ AM

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জায়েদ খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ০৬:২৫:৩৩ AM

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জায়েদ খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত


‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারী’ এমন বক্তব্য দেওয়ায় চিত্রনায়ক জায়েদ খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী আইনজীবী।

রোববার (১৩ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি সদস্য অ্যাডভোকেট মুনিমা মান্নান এ লিগ্যাল নোটিশ পাঠান। ‘নারী জায়েদ খানে আটকায়’ বক্তব্যটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে জায়েদ খান বিরত না থাকলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে লিগ্যাল নোটিশে জানানো হয়েছে। মুনিমা মান্নান লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

লিগ্যাল নোটিশ বলা হয়েছে, গত ১২ আগস্ট জায়েদ খান একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যটি প্রদান করেন। যা বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।

তার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে। যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞা ও গণমাধ্যমে স্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে তার মত একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ