জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নসহ তিন ইউনিয়নের চার ওয়ার্ডে ভোট গ্রহণের সিদ্ধান্ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নসহ তিন ইউনিয়নের চার ওয়ার্ডে ভোট গ্রহণের সিদ্ধান্ত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৩:৪২:৩৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নসহ তিন ইউনিয়নের চার ওয়ার্ডে ভোট গ্রহণের সিদ্ধান্ত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে মেয়াদ পূর্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।পাশাপাশি অপর তিন টি ইউনিয়নের চারটি ওয়ার্ডে সাধারন সদস্য পদে উপ- নির্বাচনের  সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।গত ২৭ জুন বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ২৭ জুলাই শনিবার নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়,  ২০১৯ সালের ১৪ অক্টোবর  উপজেলার মীরপুর ইউনিয়নের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো সে অনুযায়ী ৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান সহ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অপরদিকে বীনা অনুমতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ও স্হানীয় সরকারের বিধিমালা লঙ্ঘন করায়  সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্যকে অপসারণ করে এই ওয়ার্ডগুলোতে উপ-নির্বাচন ঘোষণা করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান জানান,নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশনায় নির্বাচন বাস্তবায়নে কাজ শুরু করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: