আট মাস ধরে স্কুলে যেতে পারছে না গাজার শিশুরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

আট মাস ধরে স্কুলে যেতে পারছে না গাজার শিশুরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৮:৪০:৩৭ পূর্বাহ্ন

আট মাস ধরে স্কুলে যেতে পারছে না গাজার শিশুরা

ছবি: সংগৃহীত


গাজায় চলমান ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনের কারণে ৬ লাখ ২৫ হাজারেরও বেশি শিশু গত আট মাস ধরে স্কুলে যেতে পারছে না। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। 

শুক্রবার ইউএনআরডব্লিউ এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ শুরুর আগে এই শিশুদের মধ্যে তিন লাখ ইউএনআরডিব্লিউএ পরিচালিত স্কুলগুলোতে পড়ালেখা করত। 

সংস্থাটি জানায়, ইউএনআরডব্লিউএ সদস্যদের পরিচালিত খেলা ও শিক্ষামূলক কার্যক্রম শিশুদের স্কুলে ফিরে যাওয়ার প্রস্তুতি ও তাদের শিক্ষার অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের আল আকসা তুফান অভিযানের প্রতিশোধ নিতে সেদিনই গাজার বিরুদ্ধে নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। 

গত ৭ মাসে ইসরায়েলি বর্বর হামলায় প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৮৬ হাজার ছাড়িয়েছে। হতাহতের মধ্যে ১৫ হাজারেরও বেশি শিশু। 

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, ৭ অক্টোবরের পর থেকে গাজায় যে পরিমাণ শিশুর মৃত্যু হয়েছে, বিশ্বের আর কোনো সংঘাতে তেমনটি তারা দেখেননি। আর যারা বেঁচে আছে, তারা ক্ষুধা ও অপুষ্টিতে কাতর। এই শিশুদের অনেকেরই শরীরে ‘কান্নার মতো পর্যাপ্ত শক্তি’ অবশিষ্ট নেই। পাশাপাশি হামলায় আহত হাজারো শিশুর খবর এখনো অজানা। 

ব্রিটেনভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর অন্তত ২১ হাজার শিশু নিখেঁাজ হয়েছে। অধিকার সংস্থাটি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চালুর এবং নিখেঁাজ শিশুদের নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার