জামালগঞ্জে পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

জামালগঞ্জে পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃ ত্যু

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৯:০০:৩১ পূর্বাহ্ন

জামালগঞ্জে পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃ ত্যু

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জে পানিতে পড়ে এক শিশুর মৃত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ (৭) নোয়াগাও গ্রামের আজিম শাহর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, বিকাল সাড়ে তিনটায় অন্যান্য ছেলেদের সাথে বাড়ির পাশে খালে গোসল করতে যায় তাহমিদ। পানিতে নামার পরই স্রোতে মুহুর্তের মধ্যে তাকে ভাসিয়ে নিয়ে যায়। এতে সাথে সাথেই নিখোঁজ হয় তাহমিদ। সাথে থাকা বাচ্চারা তার পরিবারের কাছে সংবাদ দিলে পানিতে খোঁজাখোঁজি করে না পেয়ে জামালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে পাঁচটায় মৃত অবস্থায় শিশু তাহমিদকে উদ্বার করে।

এব্যাপারে ভীমখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ: