ব্যারিস্টার সুমনকে হ ত্যা র হু*মকি: মাথায় কাফনের কাপড় বেঁধে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ব্যারিস্টার সুমনকে হ ত্যা র হু*মকি: মাথায় কাফনের কাপড় বেঁধে মা ন ব ব ন্ধ ন

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৭:২৬:২৫ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমনকে হ ত্যা র হু*মকি: মাথায় কাফনের কাপড় বেঁধে মা ন ব ব ন্ধ ন

ছবি : নিজস্ব


হবিগঞ্জ-৪ আসন (মাধবপুর-চুনারুঘাট) এর এমপি সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন কে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরের পাশে মাধবপুরের জনগণের আয়োজনে ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র এস,এম মুসলিম, চেয়ারম্যান আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান বাবুল খান, সৈয়দ হাবিবউল্লাহ সুচন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আত্তাউস সামাদ বাবু, পৌর ছাত্রলীগ সভাপতি শাহ মোঃ ইরফান, আসাদুজ্জামান গেন্দু, বুল্লা ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি শামিম হোসেন, বশির মিয়া, জাহাঙ্গীর আলম জয়, রফিক ভূইয়া, সাগর আহমেদ, তানভীর মোল্লা সহ অনেকেই।

এ ঘটনায় গত (শনিবার ২৯ জুন) রাতে ঢাকা শেরেবাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল  থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।

মানববন্ধন বক্তব্যরা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এমপি ব্যারিস্টার সুমন কে যে হত্যার হুমকি দাতা কে দ্রুত খোঁজে বের করে আইনে আওতায় আনতে হবে। বক্তব্যরা আরও বলেন যদি হুমকি দাতাকে খোঁজে বের করতে বিলম্ব করা হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ