ব্যারিস্টার সুমনকে হ ত্যা র পরিকল্পনা: মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ব্যারিস্টার সুমনকে হ ত্যা র পরিকল্পনা: মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৯:৩১:৫১ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমনকে হ ত্যা র পরিকল্পনা: মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ

ছবি : নিজস্ব


হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা ও হুমকির প্রতিবাদে চুনারুঘাটে  মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার  (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট পৌরসভার গোল চত্বরের মধ্য বাজার বিভিন্ন  ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান,  ভাইস চেয়ারম্যান  উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির সরকার এর সভাপতিত্বে ব্যারিস্টার ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।

ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার,   জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমপির শ্যালক  ফয়জুর রহমান রবিন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, ব্যবসায়ী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুদ,  সাধারন সম্পাদক এডভোকেট নাজমুল হোসেন বকুল,  পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল হোসেন লুবন, ইউনিয়ন চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন সহ   যুবলীগ, ছাত্রলীগ  সহ অনেকেই।

মানববন্ধন বক্তারা বলেন, এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতাকে দ্রুত খোঁজে বের করে আইনে আওতায় আনতে হবে এবং  যদি হুমকিদাতাকে খোঁজে বের করতে বিলম্ব করা হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে যাবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ