লাখাইয়ে থানা পুলিশের অভিযানে ৮ জুয়ারী আ ট ক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

লাখাইয়ে থানা পুলিশের অভিযানে ৮ জুয়ারী আ ট ক

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ১১:১৬:৫৫ পূর্বাহ্ন

লাখাইয়ে থানা পুলিশের অভিযানে ৮ জুয়ারী আ ট ক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রাম থেকে জুয়া খেলার সরঞ্জাম ,নগদ অর্থসহ ৮ জুয়ারীকে আটক করেছে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ জুলাই)  দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার করাব গ্রামের খলিল মিয়ার বসত ঘর থেকে  ৮ জুয়ারীকে আটক করে। 

আটককৃতরা হলেন শহিদ মিয়ার ছেলে খলিল মিয়া (৩৪), মৃত আঃ জব্বার এর ছেলে ছালেক মিয়া (৬০), মৃত সহীদ মিয়ার ছেলে মোজাম্মেল (৩৬), ইকরাম আলীর ছেলে এনামুল হক (৪০), নুর মিয়ার ছেলে জাকারিয়া (২৬), মৃত আলী আফছর এর ছেলে খালেদ মিয়া (২২), ফারুক মিয়ার ছেলে শাহীন মিয়া(২০) ও মৃত ফুল মিয়ার ছেলে শামীম মিয়া (৩৮) কে আটক করে এবং নগদ ৬ হাজার ২১০ টাকা ও ২ বান্ডিল তাস জব্দ করে আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের।

মঙ্গলবার (২ জুলাই)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের এর সাথে আলাপকালে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ