মাধবপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

মাধবপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন

মাধবপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব এর উপস্থাপনায় ও পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান , ভাইস চেয়ারম্যান মো: এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। সভায় বক্তব্যে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাকির হোসেন, মাধবপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মানিক, ইউ/পি চেয়ারম্যান মো: আতিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ সোহেল, মো:আলাউদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, মাহবুবুর রহমান সোহাগ, ফারুক আহমেদ পারুল প্রমূখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ